News Flash

  • Home
  • দিনের খবর
  • নৌশাদসহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবি, বামেদের মিছিল
Image

নৌশাদসহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবি, বামেদের মিছিল

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার আইএসএফ-সহ ১৮টি বাম সংগঠনের মিছিল বার হয়। পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত যায় মিছিল। একই দাবিতে সমাবেশ হয় ভাঙড়ে।

মিছিল এদিন দুপুরে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে এগিয়ে যায়। বামপন্থীদের পাশাপাশি আইএসএফ নেতৃত্বদের দেখা যায় এই মিছিলে। তাতে হাঁটতে দেখা যায় বিমান বসু, মহম্মদ সেলিমের মতো সিপিএম নেতাদের। ভাঙড়-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা এসেছেন, তাঁরা সকলেই মিছিলে হাঁটেন।

অংশগ্রহণকারীদের রানি রাসমণি রোড পর্যন্ত যান। সেখানেই সমাবেশ করার করেন। আজকের মিছিলের মূল দাবি দুটো। এক, ধৃতদের অবিলম্বে মুক্ত দিতে হবে। দুই, যেই পুলিশ এই ঘটনা ঘটাল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই মিছিলের ডাক ভাঙড়েও হয়েছে।

কড়া বার্তা দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “নৌশাদ সিদ্দিকিকে টাকার টোপ দিতে এরা কিনতে চেয়েছিল। যখন পারেনি, তখনই পুলিশ হেফাজত চাইছে যাতে মগজধোলাই করতে পারে’। মহম্মদ সেলিমের কথায়, ‘বিরোধী পক্ষের একমাত্র বিধায়ক উনি। ওরা তাঁকে ভয় পাচ্ছে কারণ ওরা বিরোধী কণ্ঠস্বর ভয় পায়। ওরা শুভেন্দু অধিকারীর মতো নেতা চায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরবেন। অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী চান যিনি ডেকে নিয়ে রান্নাবান্না করে খাওয়াবেন।’ প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি তেতে উঠেছিল ধর্মতলা অঞ্চল। যার পর গ্রেফতার হন নৌশাদ সিদ্দিকি। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় আহত হন ৪জন। আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ বেঁধেছিল।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top