News Flash

  • Home
  • দেশ
  • ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া-তুরস্কে ৭ কোটি টাকার চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভারত : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Image

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া-তুরস্কে ৭ কোটি টাকার চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভারত : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া-তুরস্কের পাশে সবরকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী, জীবনদায়ী ওষুধ। ইতিমধ্যেই ওষুধ ও চিকিৎসা সামগ্রী মিলিয়ে সাত কোটি টাকারও বেশি সাহায্য পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায়। মঙ্গলবার একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও একটি টুইট করে জানিয়েছেন, ‘ভারত নিজের ‘বসুধৈব কুটুম্বকম’ পরম্পরা অনুযায়ী দুই দেশকে সবরকমভাবে সাহায্য চালিয়ে যাচ্ছে।’

৬ ফেব্রুয়ারি তিন ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী হিন্দোন এয়ার বেস থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে অতি প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই সময় ৫ হাজার ৯৪৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কে। এর মধ্যে রয়েছে ২৭ ধরনের জীবনদায়ী ওষুধ, দুই ধরনের প্রোটেকটিভ আইটেম এবং বিভিন্ন ক্রিটিকাল কেয়ার সামগ্রী। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।

এরপর ১০ ফেব্রুয়ারি আরও বেশি পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় তুরস্ক ও সিরিয়ায়। সিরিয়ায় পাঠানো হয়েছিল ৭.৩ টন ওজনের ৭২ ধরনের ক্রিটিকাল কেয়ার ওষুধ, যার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। আর তুরস্কে পাঠানো হয়েছে ১৪ ধরনের মেডিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ার সামগ্রী, যার মূল্য় প্রায় ৪ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাত কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশে।

প্রসঙ্গত, যখনই কোনও দেশ বিপদে পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ভারত। তা করোনার বিরুদ্ধে লড়াইয়েই হোক, বা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানো হোক… ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top