News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না: জিতেন্দ্র চৌধুরী
Image

আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। ত্রিপুরায় পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে জনগণ জোট সরকার প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

তিনি এদিন প্রশ্নোত্তরে আরও বলেন, এিপুরায় বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য কংগ্রেসের সাথে বামফ্রন্ট আসন সমঝোতা করে লড়াই করছে। বামফ্রন্ট-কংগ্রেসের মূল লক্ষ্য হল জনগনের সরকার প্রতিষ্ঠিত করা।
এদিন তিনি আরও বলেন,নিবার্চন কমিশনের জিরো পোল ভায়োলেন্সের আশ্বাস অনুযায়ী মানুষ আশ্বস্ত হয়েছেন।কারণ,মানুষ গত ৫টি বছর যারা ভোটাধিকার হারিয়েছেন তাঁদের মধ্যে আশার আলো জেগেছে।বিশেষ করে গত ১৮ ফেব্রুয়ারি জিরানীয়াতে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার পরিপেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সাধারন মানুষের মধ্যে ভরসা জেগেছে।
সাথে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,নিবার্চন কমিশনের জিরো পোল ভায়োলেন্সের কিছুটা সামঞ্জস্য হীন.বুঝা গেছে। কারণ সম্প্রতি কয়েকটি ঘটনা থেকে বুঝা গেছে নিবার্চন কমিশনের এখনো পুরোনো ধ্যান ধারণা রয়েছে তাঁদের কর্তাকে খুশি করানো।
তাঁর দাবি, নির্বাচন কমিশনের পুরোনো ধ্যান ধারণা ছেড়ে পূর্ণ শক্তি প্রয়োগ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনএর ব্যবস্থা করা হোক।
আরও দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন ২০২৩ নির্বাচনে ত্রিপুরায় সিপিএম -কংগ্রেস এর জোট সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ জনগণ স্থির করে নিয়েছে যে কোনো পরিস্থিতে ভোটাধিকার প্রয়োগ করবে।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top