News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সরব প্রচারের অন্তিম দিনে বিজেপি মনোনীত প্রার্থী মানিক সাহার রোড শো
Image

সরব প্রচারের অন্তিম দিনে বিজেপি মনোনীত প্রার্থী মানিক সাহার রোড শো

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনগনের কাছে ভোট চাইতে সুবিশাল রোড শো করলেন ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের অন্তর্গত বিজেপি মনোনীত প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সরব প্রচারের অন্তিম দিনে ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন মানিক সাহা। কারণ কংগ্রেসের প্রার্থী তথা আশীষ কুমার সাহার বিরুদ্ধে তাঁকে কঠিন লড়াই করতে হবে।

এদিন মানিক সাহাকে সমর্থনে সুবিশাল রোডশো তে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ তিওয়ারি, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকরা। নেতাজি স্কুল মাঠ থেকে রোড শো শুরু হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রম করে।

এদিন প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মানিক সাহা জানিয়েছেন, বিরোধীদের অভিভাবক নেই, বিজেপি দলের অভিভাবক থাকায় বার বার নরেন্দ্র মোদী ত্রিপুরায় এসেছেন। কংগ্রেসের মত পরিবারতান্ত্রিক দল বিজেপি নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২ মার্চের পর কংগ্রেস এবং প্রধান বিরোধী দল সিপিএম কে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না।

তিনি এদিন সিপিএম আর কংগ্রেসের প্রতিশ্রুতি নিয়ে বিদ্রূপের সুরে বলেন, পুরোনো পেনশন চালু করার যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে, তা যদি পালন করার ইচ্ছে তাদের থাকতো তাহলে কেরলে প্রথম করে দেখাতো।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভারতীয় জনতা পাটির উন্নয়নই মূল লক্ষ্য সাথে সাথে আগামী দিনে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ও কাজ করে দেখাবে।

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top