News Flash

  • Home
  • দেশ
  • মদ্যপ পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় আহত দুই শিশু
Image

মদ্যপ পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় আহত দুই শিশু

কুলতলী, ১৩ ফেব্রুযারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার কৈখালী থেকে কলকাতায় ফেরার পথে এক পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল দুই শিশু। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলী থানার কালিতলা এলাকায়। আহতদের নাম বুলবুল মাইতি(৭) ও সুপর্ণা নাইয়া(১৪)। স্থানীয় মানুষজন তাঁদের দুজনকে উদ্ধার করে প্রথমে জামতলা হাসপাতাল নিয়ে যায়, সেখানে দুজনেরই অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। দুজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

গাড়িতে পুলিশ লেখা, নিজেদেরকে প্রথমে কুলতলী থানার পুলিশ পরিচয় দেয় অভিযুক্তরা। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি আটকে রাখে। পরে কুলতলী থানার পুলিশ গিয়ে গাড়ি ও গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে আনেন। স্থানীয়দের অভিযোগ, গাড়ির ড্রাইভার সিটে বসে থাকা ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন, তাঁরা নিজেদেরকে পুলিশ বলে পরিচয়ও দেন। কৈখালীর দিক থেকে প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে দুই শিশুকে। রাস্তার ধারে ছিটকে পড়ে দুজন। এই ঘটনায় প্রশান্ত দে নামে এক পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পার্কসার্কাস থানার ট্র্যাফিক গার্ডে কর্মরত তিনি।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top