News Flash

Image

কিশনগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা গাড়ির, মৃত ২

কিশনগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : বিহারের আরারিয়ার রানিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের, জখম হয়েছেন তিনজন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন নেপালি বৈঠা (৬৫) ও হরদেব বৈঠা (৬২)।

জানা গিয়েছে, রবিবার বিয়ে সেরে পূর্ণিয়া থেকে বরযাত্রীর দল নব দম্পতিকে নিয়ে এদিন কয়েকটি ছোট গাড়িতে করে আরারিয়ার পরমানন্দপুর গ্রামে ফিরছিলেন। সেইসময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিধরিয়া উড়ালপুলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে আরারিয়া ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আরারিয়া সদর হাসপাতালে পাঠায়। তবে নব দম্পতি অন্য গাড়িতে থাকায় তাঁদের আঘাত লাগেনি। মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top