News Flash

  • Home
  • দেশ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কিত বাসিন্দা-পর্যটকরা
Image

ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কিত বাসিন্দা-পর্যটকরা

সিকিম, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য সিকিম। সোমবার ভোর ৪টে নাগাদ ভূমিকম্প অুভূত হয় সিকিমে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। সিকিমের ইয়কসমের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ দিন সকালের ভূমিকম্পে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে পার্বত্য এলাকা হওয়ায় আফটারশক ও তার জেরে বাড়িঘরে ফাটলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গোটা এলাকা পর্যবেক্ষণ করে দেখা হবে।

এদিকে, রবিবারই অসমে ভূমিকম্প হওয়ার ঠিক পরেই এ দিন ভোরে এবার সিকিমেও ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ভূমিকম্পের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরাও।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top