News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সিপিএম- কংগ্রেস ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত : নরেন্দ্র মোদী
Image

সিপিএম- কংগ্রেস ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত : নরেন্দ্র মোদী

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : সিপিএম- কংগ্রেস ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত । ত সোমবার স্বামী বিবেকান্দ ময়দানে বিজয় সংকল্প জনসভার অংশ গ্রহণ করে বিদ্রূপের সুরে সিপিএম ও কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি কটাক্ষ করে, বলেন কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে এখন তারা জোট করছে। ত্রিপুরাবাসীকে তাঁদের থেকে সাবধান থাকবেন।

এদিন তিনি বলেন, আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে থেকে জনসভা স্থলে আসার পথে রাস্তার দুই ধারে শত শত মানুষের সমাগম থেকে বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।
সাথে তিনি কটাক্ষ করে বলেন, বামপথী সরকার নিজেদেরকে বাদশা আর ত্রিপুরাবাসীকে গুলাম মনে করতেন। তাই ৫ বছর আগে ত্রিপুরার জনগণ বাম সরকারকে রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, সিপিএম সরকার ত্রিপুরাকে বিনাশের দিকে নিয়ে গেছে।তাঁরা চাঁদা একত্র করা ছাড়ার কিছুওই করেননি। তাঁরা গরিবের রেশন লুট করে নিয়ে নিতেন। তাই জনগণ ২০১৮ বিধানসভা নির্বাচনে চাঁদা কোম্পানিকে রেড কার্ড দেখিয়েছেন।
বিজেপি সরকার ত্রিপুরায় গত ৫ বছর ধরে উন্নয়নএর জন্য কাজ করে গেছে। এবার নির্বাচনে পুনরায় ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলে আগামী দিনে বিকাশ সম্ভব হবে বলে জানান মোদী।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,কংগ্রেস -সিপিএম এর সরকার চেয়েছেন ত্রিপুরাবাসি গরিব হয়ে থাকতে। দিল্লিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য টাকা পাঠালে বামপন্থী সরকার ত্রিপুরার গরীবকে ঘর দিতেন না। তেমনি, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবং আগামী দিনে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের ঘর দেওয়া জন্য বাজেটে ৪০ হাজার কোটি টাকার খরচ করা হবে বলে প্রত্যয়ের সুরে বলেন।তাদের ভোট দোয়া হলে কংগ্রেস -সিপিএম এর সরকার টাকা লুট করে নেবে।
তিনি আরও বলেন, বিজেপি সরকার গরিবের,আদিবাসীদের,যুবকদের সরকার। বিজেপি সরকারের সংকল্প পত্রে আদিবাসী সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে জোর দিয়েছেন। স্বাধীনতার ৭৫ বছর পর ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপন করেছে বিজেপি সরকার।তাই ত্রিপুরায় বিকাশের জন্য ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি সাথে কটাক্ষ করে বলেন ,কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে এখন তারা জোট করছে। সিপিএম- কংগ্রেস ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে রাজি। তিনি কংগ্রেস কর্মীদের প্রশ্ন করেন , ক্ষমতা লাভের জন্য তাদের ওপর হয়ে যাওয়া অত্যাচার কি ভুলে গেছেন কর্মীরা । ত্রিপুরাবাসীকে তাঁদের থেকে সাবধান থাকতে আহ্বান করেন।
ত্রিপুরায় বিকাশের জন্য বিজেপির প্রার্থীকে ভোটে জয়ী করার আহ্বান জানা।সাবকা সাথ ,সাবকা বিকাশ সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top