News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সি পি আই এম ও কংগ্রসের যৌথ উদ্দ্যোগে দেবদারু বাজারে ও শান্তির বাজারে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠীত করাহয়
Image

সি পি আই এম ও কংগ্রসের যৌথ উদ্দ্যোগে দেবদারু বাজারে ও শান্তির বাজারে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠীত করাহয়

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি(হি.স.): আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠীত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দেবদারু বাজারে ও শান্তির বাজারে কংগ্রেস ও সি পি আই এম এর যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় এক মিছিল ও নির্বাচনী জনসমাবেশ।

আজকের এই জনসমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় এস এফ আই এর সহ সম্পাদিকা দিপ্সিতা ধর। প্রাধানবক্তার পাশাপাশি শান্তির বাজার জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, টি টি এডিসির প্রাক্তন ই এম পরিক্ষিত মুড়াসিং, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, সি পি আই এম শান্তির বাজার মহকুমার সম্পাদকমন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের এই পৃথক দুইটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। তার পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে সি পি আই এম মনোনিত প্রার্থী ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে সি পি আই মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। সি পি আই এম ও কংগ্রেস কর্তৃক আয়োজিত আজকের এই দুইটি কর্মসূচীতে ব্যাপকহারে লোকসমাগম ঘটে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top