News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেসের সভায় হামলার চেষ্টা, উত্তেজনা
Image

৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেসের সভায় হামলার চেষ্টা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ সরব প্রচারের শেষ লগ্ণে সোমবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে ভট্টপুকুর আপনজন ক্লাব সংলগ্ণ নেতাজী মূর্তির পাদদেশে নির্বাচনী সভা করার কথা ছিল৷ সেই মোতাবেক সভা স্থল সাজানোর জন্য গেলে অভিযোগ তাদের বাধা দেওয়া হয়৷ পাল্টা বাম কংগ্রেস কর্মীরা এই ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলে৷ উত্তেজনা ছড়ায়৷ অভিযোগ শাসক দলের কর্মীরা ডেকোরেটারের কর্মীদের মারধোর করে৷ খবর পেয়ে ছুটে যান প্রার্থী আশিস কুমার সাহা৷ তিনি এস ডি পি ও এবং এডি নগর থানাকে অবগত করে৷ পুলিশ ঘটনাস্থলে পৌছায়৷ প্রার্থী আশিস কুমার সাহা অভিযোগ করেন শাসক দল ভেবেছে উপ নির্বাচনের ন্যায় অগনতান্ত্রিক ভাবে এবারের নির্বাচন করাবে৷ আর মানুষ তা মেনে নেবে৷ এটা এই বার সম্ভব নয় বলে জানান তিনি৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top