News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • এনসিআরবি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সব থেকে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস ত্রিপুরায় বেশি : অভিষেক
Image

এনসিআরবি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সব থেকে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস ত্রিপুরায় বেশি : অভিষেক

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): এনসিআরবি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সব থেকে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস ত্রিপুরায় বেশি । সোমবার বক্সনগর এর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে তিনি জনগনে কাছে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে সুযোগ দিয়েছেন এইবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন।

এদিন তিনি জোর গলায় দাবি করেন, পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস তা করে দেখাবে। বাংলার মানুষ কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীভান্ডার পেয়েছেন। সরকার গঠনের একমাসের মধ্যে ত্রিপুরার মানুষও সেই সমস্ত প্রকল্পের সুযোগ পাবেন।

এদিন তিনি বলেন,পশ্চিমবঙ্গে যদি দুয়ারে সরকার থেকে তাহলে ত্রিপুরায় থাকবে না কেন। তিনি এদিন আরও বলেন , বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি ততই কমেছে।

তাঁর কটাক্ষ, ২৫ বছরে সিপিএম ত্রিপুরার যা সর্বনাশ করে ছেড়েছে, গত পাঁচ বছরে বিজেপি তার থেকেও বেশি ক্ষতি করেছে। তাঁর পরামর্শ, বিজেপি কর্মীরা এখন মানুষের কাছে যাবেন, প্রলোভন দেখাবেন এবং টাকা দেবেন।

তিনি এদিন দাবি করেন , ত্রিপুরায় শিক্ষা ,স্বাস্থ্য ,আইন শৃখলার দিক দিয়ে পিছিয়ে আছে। এনসিআরবি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সব থেকে বেশি রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস ত্রিপুরায় হয়।তিনি জনগনের কাছে আবেদন করেন, এত বছর সিপিএম, কংগ্রেস, বিজেপির রাজত্ব দেখছেন এখন তৃণমূল কংগ্রেস কে সুযোগ দিন।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top