News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে
Image

৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷  ভোট প্রচারের শেষ লগ্ণে এসে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত প্রচার আরত তুঙ্গে তুলেছেন৷ সোমবার সকাল থেকেই তিনি গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন৷  মঙ্গলবার বিকেল চারটায় সরব প্রচার শেষ হচ্ছে৷ সরব প্রচার শেষ হওয়ার আগের দিন সোমবার সকাল থেকেই আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত ভোটারদের পারিবারিক গিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন৷ ভোট প্রচারে গিয়ে প্রার্থী পাপিয়া দত্ত বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরেন৷ রাজ্যে পুনরায় বিজেপি ক্ষমতায় ফিরে আসলে রাজ্যবাসীর কল্যাণে কি কি কাজ করবেন তাও তিনি জনতার দরবারে তুলে ধরেন৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপিয়া দত্ত বলেন বিজেপি রাজ্যের সকল অংশের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর৷ বিগত সরকারের আমলে যেসব কাজ অর্ধ সমাপ্ত রয়েছে সে কাজগুলো দ্রুত শেষ করার সুযোগ করে দিতেই আগামী পাঁচ বছরের জন্য বিজেপিকে রাজ্যের শাসন ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন জানান৷ এদিন ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত ভোটারদের কাছ থেকে দারুন সারা পান৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top