News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কংগ্রেস এবং কমিউনিস্টরা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না: অমিত শাহ
Image

কংগ্রেস এবং কমিউনিস্টরা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না: অমিত শাহ

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স. ):কংগ্রেস এবং কমিউনিস্টরা জোট করেছে যা একটি স্পষ্ট ইঙ্গিত, যে তারা বুঝে গেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না। রবিবার ত্রিপুরার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প সমাবেশে কংগ্রেস এবং কমিউনিস্টদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে এখন তারা জোট করছে।এদিন তিনি তিপ্রা মথা কে ও নিশানা করেছেন।

অমিত শাহ এদিন আরও বলেন, বিগত ৫ বছর আগে তিনি যখন ত্রিপুরা পরিদর্শনে এসেছিলেন তখন মানুষ কমিউনিস্টদের ক্যাডার শাসনে বিরক্ত ছিল। ত্রিপুরার বিকাশের জন্য কমিউনিস্টরা কোনও কাজ করে নি। কিন্তু গত ৫ বছরে বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় শান্তি এসেছে। সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া হীরা ফর্মুলা অনুসরণ করে ত্রিপুরাকে আরও সমৃদ্ধ করা হবে।এদিন তিনি কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা অসংখ্য কংগ্রেস কর্মীকে হত্যা করেছে কিন্তু আজ তারা একটি জোট সরকার প্রতিষ্ঠিত করবে বলে লড়াই করছে। তিনি বিদ্রুপের সুরে বলেন, তারা সবাই এক এবং এরা শুধুমাত্র দুর্নীতিই করতে পারে। ত্রিপুরায় যদি উন্নয়ন হয়েছে, তবে তা বিজেপির ৫ বছরের শাসনেই সম্ভব হয়েছে বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ বহু বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছে, ২৭ বছর ধরে বামদের শাসন দেখেছেন। এই দুজন ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার গরীবদের জন্য, আদিবাসীদের জন্য কিছুই করেনি। ত্রিপুরার কোনও উন্নয়ন করে নি।

তিনি এও বলেন, কমিউনিস্টদের শাসন আমলে তারা কখনই আদিবাসীদের কল্যাণের কথা ভাবেনি। এখন তারা একজন আদিবাসীকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছে। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা একটি জোট করেছে যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না।এদিন তিনি বলেন, জনগণ ত্রিপুরায় ‘কংগ্রেস,কমিউনিস্টরা আর তিপ্রা মথা থেকে পরিত্রাণ পেতে চাইলে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আনতে হবে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top