News Flash

Image

বড়জলায় সিপিএম প্রার্থীর সমর্থনে বাইক র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷  বড়জলা বিধানসভা কেন্দ্রে রবিবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুদীপ সরকারের সমর্থনে এক বাইক রেলি সংঘটিত হয়৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ও বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুদীপ সরকারের সমর্থনে বাইক রেলি সংঘটিত হয়৷ বাইক র্যালিটি বিধানসভা এলাকার বিভিন্ন পরিক্রমা করে৷ রেলিতে অংশ নিয়ে প্রার্থী সুদীপ সরকার বলেন গত পাঁচ বছর এই রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে৷ তারা যে ২৯৯ টি প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিল সেইসব প্রতিশ্রুতি তারা পালন করেনি৷ রাজ্যে গণতন্ত্র ভুন্ট্রিত৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে এই কংগ্রেস এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন৷ ক্ষমতায় ফিরে আসলে মানুষের হারিয়ে যাওয়া সুযোগ সুবিধা ফিরিয়ে দেবে এবং বাম আমলের জারি করা সমস্ত কাজ পুনরায় প্রতিষ্ঠা করা হবে বলে তিনি গণদেবতাদের আশ্বস্ত করেন৷

Releated Posts

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top