News Flash

  • Home
  • দেশ
  • পাচারের আগেই উদ্ধার ২৫টি মহিষ সহ গ্রেফতার ৪
Image

পাচারের আগেই উদ্ধার ২৫টি মহিষ সহ গ্রেফতার ৪

কিশনগঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): পাচারের আগেই ২৫টি মহিষ উদ্ধার করল সেনাবাহিনী। শনিবার এসএসবি ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ৩১ নম্বর জাতীয় সড়কে ফারিংগোলা আবগারি চেকপোস্টের কাছে একটি ট্রাক থেকে মহিষগুলি উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করে । রবিবার আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

এসএসবি ১২ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট মুন্না সিং জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি কিশনগঞ্জ পুলিশের সাহায্যে পানজীপাড়াগামী একটি ট্রাককে আটক করা হয়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকেই ২৫টি মহিষ ও ৩২ হাজার ৯৩০ টাকা সহ চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মহম্মদ শাহজাদ, মহম্মদ আকরাম, মহম্মদ রিজওয়ান সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

রবিবার আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top