News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২১,০৫১, অসহায় দুই দেশের অসংখ্য মানুষ
Image

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২১,০৫১, অসহায় দুই দেশের অসংখ্য মানুষ

আঙ্কারা ও ইস্তানবুল, ১০ ফেব্রুয়ারি (হি.স.): বেড়েই চলেছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কবলে পড়া দুই দেশে মৃতের সংখ্যা ২১ হাজার পার করেছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে সেই দু’দেশের প্রশাসন। আহতের সংখ্যা প্রায় ৭৪ হাজার। ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার হচ্ছে কেবল মৃতদেহ। শুক্রবার সকাল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১ জনের। শুধুমাত্র তুরস্কে মৃতের সংখ্যা ১৭,৬৭৪ ও আহত হয়েছেন ৭২,৮৭৯ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৩,৩৭৭ জনের ও আহতের সংখ্যা ২,০৩০ জন।

এরই মধ্যে তীব্র ঠান্ডা এবং শৈতপ্রবাহের কারণে বাধা পড়ছে উদ্ধারকাজেও, অসহায় দুই দেশের অসংখ্য মানুষ। রাষ্ট্রপুঞ্জের তরফে উদ্ধারকারী দল সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধার নামলেও বিশেষ লাভ হয়নি। উদ্ধারকাজে সমস্যার কথা স্বীকার করেছেন সে দেশের প্রেসিডেন্টও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এখনও যাঁরা ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, খাবার এবং পানীয় জলের অভাবে তাঁদের জীবন বিপন্ন হতে পারে। এই পরিস্থিতিতে সিরিয়া যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।

Releated Posts

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, অর্থনৈতিক সম্পর্ক গভীর করার আলোচনা

ঢাকা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে…

ByByNews Desk Aug 25, 2026

চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ অজিত ডোভালের বৈঠক, সীমান্তে শান্তি জোরদার নিয়ে আলোচনা

বেজিং, ২৫ আগস্ট (আইএএনএস): চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Aug 25, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও ভারত-রাশিয়া সম্পর্কের স্থিতিস্থাপকতা বজায় রয়েছে: জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার…

ByBySandeep Biswas Aug 24, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top