News Flash

  • Home
  • খেলা
  • নর্থ-ইস্ট ডেন্টাল কনফারেন্স ঘিরে ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন ত্রিপুরা
Image

নর্থ-ইস্ট ডেন্টাল কনফারেন্স ঘিরে ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। হারিয়েছে আই.ডি.এ আসাম ব্রাঞ্চকে ৬ উইকেটের ব্যবধানে। খেলা গুয়াহাটিতে। ১২-তম উত্তর-পূর্ব ডেন্টাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আই.ডি.এ ত্রিপুরা ব্রাঞ্চ চ্যাম্পিয়ন হয়েছে। দিসপুর প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে ত্রিপুরার ক্রিকেটার দন্ত-বিশেষজ্ঞরা এটাই প্রমাণ করেছেন যে, চিকিৎসার পাশাপাশি খেলাধুলাতেও তাঁরা প্রতিভার পরিচয় দিতে পারেন। ম্যাচ শুরুতে টস জিতে আয়োজক আই.ডি.এ আসাম ব্রাঞ্চ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে আই.ডি.এ ত্রিপুরা ব্রাঞ্চ ১৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ডাঃ প্রলয়দ্বীপ নাথের ১৬ বলে ৪১ রান এবং ডাঃ পিনাক দাসের ৩২ রান বেশ উল্লেখযোগ্য। বোলিংয়ে ডাঃ প্রিয়ঙ্কর চক্রবর্তী ৪ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করে দুর্দান্ত সাফল্যের সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে কনফারেন্সের অর্গানাইজিং প্রেসিডেন্ট ডাঃ যোগেশ্বর বর্মন এবং ডাঃ রণবীর রায় প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও তুলে দেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top