News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে মাছলি জোন ফাইনালে
Image

লংতরাইভ্যালিতে মাছলি জোন ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। ফাইনালে উঠলো মাছলি ক্রিকেট জোন। তন্ময় চন্দ-এর অলরাউন্ড পারফরম্যান্স এবং অভিজিৎ দেবের দুরন্ত বোলিংয়ে। ৭৬ রানে পরাজিত করলো ছৈলেংটা ক্রিকেট জোনকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বৃহস্পতিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মাছলি ক্রিকেট জোন প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ১৫৫ রান করে। দলের পক্ষে সত্য প্রকাশ চন্দ ৫৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, দলনায়ক তন্ময় চন্দ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, অভিজিৎ দেব ৩৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শুভজিৎ দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ছৈলেংটা ক্রিকেট জোনের পক্ষে সুজিত ঋষি দাস (‌৫/‌৩৬) এবং অর্ঘজিৎ রায় (‌২/‌৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে তন্ময় চন্দ (‌৬/‌৫১) এবং অভিজিৎ দেবের (‌৪/‌২৩)‌‌‌‌ দুরন্ত বোলিংয়ে ছৈলেংটা ক্রিকেট জোন মাত্র ৭৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ চাকমা ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌) এবং অনিকেত রায় ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top