News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া বক্তৃতা রাজ্যপাল পড়ায় জনগণ হতাশ: শুভেন্দু
Image

মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া বক্তৃতা রাজ্যপাল পড়ায় জনগণ হতাশ: শুভেন্দু

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : “যেভাবে রাজ্যের প্রকৃত অবস্থার উল্লেখ না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া বক্তৃতা রাজ্যপাল পড়েছেন, তাতে রাজ্যের জনগণ ও বিরোধীরা হতাশ“। বুধবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন।

শুভেন্দুবাবু বলেন, “বাংলার রাজ্যপাল তামিলনাড়ুর রাজ্যপালের দেখানো পথে না হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেছেন।” রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ কেন সংশোধন করলেন না রাজ্যপাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীন রাজ্য-রাজ্যপাল সংঘাত সামনে এসেছিল বারবার। আর এবার একেবারে উলট-পুরাণ! শাসক দলের বিরুদ্ধে স্লোগান তোলার ছবি বিধানসভায় নতুন নয়। এবার রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান তুলল বিজেপি। শুধুমাত্র ‘ধিক্কার’ জানানোই নয়, বুধবার সিভি আনন্দ বোসকে গদি ছাড়ার দাবি জানিয়ে সরব হলেন বিজেপি বিধায়কেরা।

বাজেট অধিবেশনের শুরুতে এদিন রীতি মেনে ভাষণ পাঠ করেন রাজ্যপাল। তার মাঝেই শুরু হয় বিজেপির স্লোগান। ভাষণ পাঠ শেষ করে রাজ্যপাল যখন হাসিমুখে গাড়িতে উঠে যাচ্ছেন, তখন বিজেপি শিবিরের পক্ষ থেকে স্লোগান ভেসে আসে, ‘রাজ্যপাল গদি ছাড়ো।’ সাম্প্রতিককালে বিজেপির সঙ্গে রাজ্যপালের এমন সরাসরি সংঘাত বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top