News Flash

  • Home
  • বিদেশ
  • তিনটি বড়সড় তীব্রতার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া, দুই দেশে মৃত্যু বেড়ে ৩,৮০০
Image

তিনটি বড়সড় তীব্রতার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া, দুই দেশে মৃত্যু বেড়ে ৩,৮০০

আঙ্কারা ও ইস্তানবুল, ৭ ফেব্রুয়ারি (হি.স.): চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মৃতদেহ। তিনটি বড়সড় ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। মঙ্গলবার সকাল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে। দুই দেশে আহত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিনবার বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, কম্পন অনুভূত হয় সিরিয়াতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮, ৭.৬ ও ৬.০।

তুরস্কে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২,৩৭৯ জনের ও আহত হয়েছেন ১৪,৪৮৩। সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১,৪৩১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের জেরে তুরস্ক এবং সিরিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। দুই দেশে আহতের সংখ্যা ১৫,৯১৪। ভূকম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিভিন্ন প্রান্ত। চার দিকে শুধুই ধ্বংসের ছবি। হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে জখমদের। সিরিয়া এবং তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। ভারতের তরফেও উদ্ধারকারী এবং চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top