News Flash

  • Home
  • খেলা
  • চাম্পামুড়া, জি.বি প্লে সেন্টারের ম্যাচ জমজমাট : লিড নিতে মরিয়া দু’দল
Image

চাম্পামুড়া, জি.বি প্লে সেন্টারের ম্যাচ জমজমাট : লিড নিতে মরিয়া দু’দল

জি.বি পি.সি- ২৫১/৮

চাম্পামুড়া- ৬/৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। ঘুরে দাঁড়িয়েছে জি.বি প্লে সেন্টার। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন চাম্পামুড়া। ব্যাটসম্যানদের কাঁধে কঠিন দায়িত্ব। এককথায় ম্যাচ জমজমাট। চাম্পামুড়া এই মুহূর্তে ২৪৫ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে সাতটি। ম্যাচ ড্রতে শেষ হবে ধরে নিয়েই দুই দল মরিয়া প্রথম ইনিংসে লিড নিয়ে তিন পয়েন্ট প্রাপ্তির। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোর ক্রিকেটে জি.বি প্লে সেন্টার ও চাম্পামুড়া প্লে সেন্টারের ম্যাচ চলছে এমবিবি স্টেডিয়ামে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জি.বি প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দিনভর সীমিত ৯০ ওভার খেলার নিয়ম অনুযায়ী জি বি প্লে সেন্টার আট উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। শুরুতে দলীয় ২৪ রানে তিন উইকেটের পতন ঘটলেও রাহুল বর্মন ও উদয়ন পাল চতুর্থ উইকেটের জুটিতে দলকে অনেকটা এগিয়ে নেয়। রাহুল ৯৬ বল খেলে ৬৩ রানে আউট হলেও উদয়ন পাল অনেকটা দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে ২৩১ বল খেলে শেষ পর্যন্ত ৫০ রান সংগ্রহ করে অপরাজিত থেকে যায়। এছাড়া, ময়াঙ্ক মাভির ৩৩ রান, ছোটন মিয়ার ৩১ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে ৩১ রান তাদের কিছুটা সাহায্য হয়েছে। চাম্পামুড়ার রাহুল দেবনাথ ৫২ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, স্নেহাশীষ পাল, অতনু রায়, সন্দীপন দাস ও অনিরুদ্ধ পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪ ওভার খেলার সুযোগ পায়। তবে চাম্পামুড়ার শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় চার থেকে ছয় রানের মধ্যে পরপর তিনটি উইকেট হারাতে হয়। সন্দীপন দাস রয়েছে উইকেটে। জি.বি প্লে সেন্টারের উজ্জ্বয়ন বর্মন দুটি ও ছোটন মিয়া একটি উইকেট তুলে নিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top