News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রা মথা সকল রাজ্যবাসীর সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: আমবাসায় বললেন মথার প্রার্থি চিত্তরঞ্জন
Image

তিপ্রা মথা সকল রাজ্যবাসীর সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: আমবাসায় বললেন মথার প্রার্থি চিত্তরঞ্জন

আমবাসা(ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি. স.) : নির্বাচনী আবহে অভিযোগ পাল্টা অভিযোগে এবং প্রতিশ্রুতির বন্যায় জমে ওঠেছে প্রচার। এরই অঙ্গ হিসাবে আমবাসা কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী দাবী করলেন মথা সমাজের সকল অংশের সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য কাজ করতে চায়।

রবিবার ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের তীপ্রা মথা দলের মনোনীত প্রার্থী চিত্ত রঞ্জন দেববর্মা এর সমর্থনে আমবাসা মহকুমার দেড় মাইল এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অন্যান্ দের মধ্যে উপস্থিত ছিলেন তিপ্রা মোথা দলের নেতৃত্বে কুষারায় রিয়াং, ৪৭ আমবাসা কেন্দ্রের তিপ্রা মোথা দলের প্রার্থী চিত্ত রঞ্জন দেববর্মা সহ তিপ্রা মথা দলের কর্মী সমর্থক গণ। বক্তব্য রাখতে গিয়ে চিত্ত রঞ্জন দেববর্মা বলেন যে, একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তিপ্রা মথা কেবলমাত্র জনজাতিদের জন্য কথা বলে। কিন্তু মহারাজা প্রদ্যোৎ কিশোরের নেতৃত্বে আমরা প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেক ত্রিপুরাবাসীর কথা বলছি। আমাদের লক্ষ্য প্রত্যেক ত্রিপুরাবাসীর কল্যাণ সাধন। আর এডিসিতে আমরা এই লক্ষ্যে কাজ করে চলেছি। আমাদের আশা বিধানসভা নির্বাচনেও মানুষ আমাদের পাশে থাকবেন। এদিন উল্লেখযোগ্য সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top