News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য
Image

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে পর্যটন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পর্যটন দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে রাজ্যে মোট ৫ লক্ষ ৪৫ হাজার ২৯৯ জন পর্যটক এসেছিলেন। এর মধ্যে দেশীয় পর্যটকের সংখ্যা ছিল ৪ লক্ষ ৬৯ হাজার ৩২৮ এবং বিদেশি পর্যটক ছিলেন ৭৫ হাজার ৯৭১ জন।

২০২৪-২৫ অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লক্ষ ৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে দেশীয় পর্যটক ৬ লক্ষ ২৭ হাজার ৭০৫ এবং বিদেশি পর্যটক ৭৯ হাজার ৪৬৮ জন।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থ বছরে রাজ্যে মোট পর্যটক আগমনের সংখ্যা আরও বেড়ে ৭ লক্ষ ২৯ হাজার ৪১৪ জনে পৌঁছায়। এর মধ্যে দেশীয় পর্যটক ছিলেন ৭ লক্ষ ১০ হাজার ২৪৩ জন এবং বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১৯ হাজার ১৭১ জন।

তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বিদেশি পর্যটকের সংখ্যা আগের অর্থ বছরের তুলনায় কমেছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরে মোট পর্যটক আগমনের বৃদ্ধির হার নিয়েও বিধানসভায় প্রশ্ন করা হয়। ৭ লক্ষ ৭ হাজার ১৭৩ জন থেকে বেড়ে ৭ লক্ষ ২৯ হাজার ৪১৪ জন হওয়ায় মোট পর্যটক আগমনের বৃদ্ধি প্রায় ৩.১৪ শতাংশ।

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

বিধানসভায় জাতীয় পতাকা অবমাননা, বিতর্ক

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে জাতীয়তাবাদ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় জনজাতি…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top