News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলসীরমুখে ইরিক্সা চালককে ডেকে মারধরের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
Image

কলসীরমুখে ইরিক্সা চালককে ডেকে মারধরের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ২৭ আগস্ট: কলসীরমুখ বাজার এলাকায় এক  ইরিক্সা চালককে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন অভিজিৎ শীল নামে এক যুবক। বর্তমানে তিনি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসীরমুখ এলাকায় নিজের বাড়ির সামনে  ইরিক্সা গাড়ি রাখতে যাচ্ছিলেন অভিজিৎ শীল। অভিযোগ, সেই সময় স্থানীয় যুবক বাপন হঠাৎ বাইক নিয়ে তাঁর টমটমের সামনে দাঁড়িয়ে যান। এরপর অভিজিৎকে কলসীরমুখ বাজারে যাওয়ার জন্য বলেন বাপন।

অভিজিৎ শীলের অভিযোগ, বাপনের কথামতো তিনি কলসীরমুখ বাজারে গেলে সেখানে বাপনসহ আরও তিন যুবক মিলে তাঁর উপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আহত ইরিক্সা চালক অভিজিৎ শীল জানান, ঘটনার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাইখোড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

বিধানসভায় জাতীয় পতাকা অবমাননা, বিতর্ক

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে জাতীয়তাবাদ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় জনজাতি…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

উদয়পুর চকবাজারে প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর, ২৭ আগস্ট: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 27, 2026

উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে গ্রামবাসী

আগরতলা, ২৭ আগস্ট: ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেই কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

সেতুর দাবিতে জাতীয় পতাকা হাতে সড়ক অবরোধ, ছামনুতে ক্ষোভ

আগরতলা, ২৭ আগস্ট: দীর্ঘদিনের সেতুর দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ছামনু ব্লকের ডেমছড়া ভিলেজের দেবেন্দ্র কারবারী…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top