News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর চকবাজারে প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী
Image

উদয়পুর চকবাজারে প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর, ২৭ আগস্ট: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন দোকানে ফের অভিযান চালাল প্রশাসন। বৃহস্পতিবার উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি দপ্তর, ফুড সেফটি দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এদিন উদয়পুর চকবাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। অভিযানের সময় দোকানে থাকা বিভিন্ন খাদ্যসামগ্রীর মেয়াদ, প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য এবং পণ্যের গুণগত মান খতিয়ে দেখা হয়। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় প্যাকেটজাত বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কিছু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী জানান, উদয়পুর শহরসহ আশপাশের বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রতিটি অভিযানে কোনো না কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হচ্ছে। তাই দোকানে বিক্রির জন্য রাখা প্রতিটি খাদ্যসামগ্রীর মেয়াদ ও গুণগত মান সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার উদয়পুর চকবাজারে যেসব দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে এবং যেসব দোকানের বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ রয়েছে, সেগুলির বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে উদয়পুর মহকুমা শাসকের কাছে পাঠানো হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মহকুমা শাসক।

প্রশাসনের এই অভিযানের মাধ্যমে একদিকে যেমন খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে, তেমনই সাধারণ মানুষের স্বার্থে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়টিতেও নজরদারি আরও জোরদার করার ইঙ্গিত মিলেছে।

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top