News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা বামেদের
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা বামেদের

আগরতলা, ৩ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে বামফ্রন্ট। শিক্ষক-কর্মচারী সহ সকল অংশের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়ে আজ বামফ্রন্ট ইশতেহার প্রকাশ করেছে। তাতে, অন্যতম আকর্ষণীয় পুরনো পেনশন স্কীম চালু, বছরে দুই বার মহার্ঘভাতা প্রদান এবং চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরী প্রদান সহ প্রয়াতদের পরিবারকে সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছে বামফ্রন্ট।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত বামফ্রন্ট ইশতেহারের মোড়কে দাবি সনদ প্রকাশ করত। কেন্দ্রীয় বঞ্চনার গান গেয়ে কেন্দ্র দাবি আদায়ের গুচ্ছ পরিকল্পনার উল্লেখ থাকত ইশতেহারে। কিন্তু তেইশের বিধানসভা নির্বাচনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির উল্লেখ রেখেই ইশতেহার প্রকাশ করেছে বামফ্রন্ট। আজ সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট ইশতেহার প্রকাশ করে জানিয়েছে, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষা, রাজনৈতিক সন্ত্রাসে নিহত ও ক্ষতিগ্রস্তদের কল্যাণ, শ্রমিক কল্যাণ, কৃষি ও কৃষক কল্যাণ, কর্মসংস্থান, শিক্ষার সম্প্রসারণে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখার বর্ণনা দিয়েছে।পাশাপাশি, ক্রীড়া উন্নয়ন, সাংস্কৃতিক ক্ষেত্র, সামাজিক সুরক্ষা, শিক্ষক-কর্মচারীদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। তাছাড়া, স্বাস্থ্য পরিষেবা, জনজাতি কল্যাণ, তপশীলি জাতি, ওবিসি ও সংখ্যালঘু কল্যাণ, মহিলাদের জন্য, বাস্তুহীন ও গৃহহীনদের জন্য, খাদ্য নিরাপত্তা ও মূল্যবৃদ্ধি রোধে, পানীয় জল, ভূমি ক্রয়-বিক্রয়, বিদ্যুৎ ব্যবহারে সহায়তা, মাদক ব্যবহার প্রতিরোধ, পরিকাঠামো উন্নয়ন ও শিল্প স্থাপন এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। 

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top