News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক
Image

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার দশমীঘাটস্থিত শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তারা এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার বলেন, এধরনের স্বাস্থ্য শিবির সমাজের প্রতি আশ্রমের যে দায়বদ্ধতা তার প্রমাণ করে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে  আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারী সাধারণ মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শিবিরে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে এই পরিষেবার সুযোগ গ্রহণ করেন।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top