News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরে ছেলে ও পুত্রবধূ মিলে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে শুভম ঘোষ ও তাঁর স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে আঁখি ঘোষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁর ছেলে ও পুত্রবধূ। রাত প্রায় ২টা নাগাদ তাঁরা আত্মীয়-পরিজন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান। তবে কীভাবে বৃদ্ধার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাঁরা কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি বলে অভিযোগ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃদ্ধার অসুস্থতার সময় বাড়িতে কোনও চিকিৎসককে ডাকা হয়নি এবং তাঁকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়নি। এমনকি মৃত্যুর পর বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনদের জানানো হয় বলে অভিযোগ।

বুধবার সকালে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে মৃত্যুর ঘটনায় বিভিন্ন অসঙ্গতি দেখতে পান বলে দাবি করেন। এরপর তাঁরা রাণীরবাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে নিজেদের হেফাজতে নেয়।
পরিজনদের একাংশের অভিযোগ, ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে আঁখি ঘোষকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন মৃতার পরিজনরা।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলে ও পুত্রবধূর হাতে বৃদ্ধা নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তাঁদের দাবি, কিছুদিন আগে নির্যাতনের কারণে আঁখি ঘোষ তাঁর বোনের বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় তিন দিন আগে তিনি আবার নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর তাঁকে ঠিকমতো খাবার দেওয়া হতো না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
বৃদ্ধার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top