News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ
Image

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি, তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এনসিসি থানার ওসি জানান, গত ১০ সেপ্টেম্বর ইন্দ্রনগর কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি মহেশখলা এলাকায়। সেখানে অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, তার স্থায়ী বাড়ি কল্যাণপুরের রতিয়া এলাকায়।

এরপর কল্যাণপুর থানার সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় মঙ্গলবার রাতে রতিয়া এলাকায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তার কাছ থেকে চুরি চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। চুরি হওয়া আরও কোনো যানবাহন উদ্ধার হয়েছে কি না এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top