News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ
Image

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বুধবার রাজধানীর যোগেন্দ্রনগরস্থিত সরলা এজেন্সিতে বিক্ষোভ দেখালেন কয়েক শতাধিক ভোক্তা।

ভোক্তাদের অভিযোগ, গত তিন দিন ধরে রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। প্রতিদিন ভোর পাঁচটা-ছয়টা থেকেই এজেন্সির সামনে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও অনেকের হাতে সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ।

এদিনও সকাল থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের আশায় এজেন্সির সামনে ভিড় জমাতে শুরু করেন ভোক্তারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সিলিন্ডার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একপর্যায়ে কয়েক শতাধিক ভোক্তা এজেন্সির ভিতরে বিক্ষোভ দেখান।

ভোক্তাদের দাবি, রান্নার গ্যাসের জন্য দিনের পর দিন এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তাঁদের অন্যান্য জরুরি কাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাড়ির কাজ কিংবা অফিসের দায়িত্ব সামলে ভোরবেলায় এজেন্সির সামনে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। তারপরও সিলিন্ডার না পাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

এ বিষয়ে এজেন্সির কর্ণধারের সঙ্গে কথা বলেও কোনও নির্দিষ্ট আশ্বাস মেলেনি বলে অভিযোগ ভোক্তাদের। ফলে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, কিংবা আর কতদিন এভাবে রান্নার গ্যাসের জন্য অপেক্ষা করতে হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

অন্যদিকে, ভোক্তাদের একাংশের অভিযোগ, নিয়ম মেনে সিলিন্ডার সরবরাহ না করে অনিয়মের মাধ্যমে বা ‘বাঁকা পথে’ রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হচ্ছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রান্নার গ্যাসের সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভোক্তারা।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top