News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী
Image

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার পাশাপাশি রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে গড়ে উঠে এক সুমধুর সম্পর্ক। তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে। আজ মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

                         অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানব ধর্মের অন্যতম দৃষ্টান্ত হলো রক্তদান। রক্তদানের মাধ্যমেই একজন মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তোলা যায়। তাই রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনকে বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। রক্তদানের পাশাপাশি রক্ত সংরক্ষিত করার উপরও গুরুত্বারোপ করতে হবে। প্রয়োজন অনুসারে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 

                       মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে একটা সময় ক্লাব সংস্কৃতিকে উশৃঙ্খলতার পরিবেশ বজায় থাকত। বর্তমানে ক্লাবগুলির মধ্যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ডও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ক্লাবগুলির বিভিন্ন সামাজিক কর্মসূচিতে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের প্রবণতা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। যা সমাজের জন্য মঙ্গলজনক। ডাঃ সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর সুফল শহর থেকে গ্রামাঞ্চলের মানুষ পাচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ফলেই বর্হিঃরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 

                          অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩৪নং ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস, এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত, সভাপতি চঞ্চল নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। রক্তদান শিবিরে আগরতলা পুর নিগমের ৩২নং ওয়ার্ড এবং ৩৪নং ওয়ার্ডের ৩ জন সাফাই কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সংবর্ধনা স্বরূপ তাদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top