News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক
Image

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে।
জানা গেছে, বিশ্রামগঞ্জ এলাকার বাসিন্দা অটোচালক রাকেশ আচার্যের বাড়ির বারান্দায় রাখা টিআর-০৭এ-২১০১ নম্বরের সিএনজি অটোরিকশাটি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর গাড়ির কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, অটোরিকশাটি রাকেশ আচার্যের নিজের নয়। তিনি বিশ্রামগঞ্জের বড়জলা এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকারের কাছ থেকে প্রতি মাসে ৭ হাজার টাকা ভাড়ায় গাড়িটি নিয়ে চালাতেন। ওই গাড়ি চালিয়েই তিনি সংসার চালানোর পাশাপাশি তাঁর অসুস্থ মা পুষ্পরাণী আচার্যের চিকিৎসার খরচ বহন করতেন। সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে পুষ্পরাণী আচার্য হাত-পা ভেঙে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।

ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ অটো সংগঠনের সভাপতি নিতাই পাল ও সম্পাদক মোঃ শাহ আলম রাকেশ আচার্যের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ঘটনার জেরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। চুরি যাওয়া অটোরিকশার খোঁজে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026

যোগমায়া কালীবাড়িতে মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৬১ জন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ আগস্ট: বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে শুক্রবার এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যোগমায়া কালীবাড়ির উদ্যোগে এবং…

ByByNews Desk Aug 1, 2026

এজিএমসির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

আগরতলা, ১ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের (এজিএমসি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার আগরতলার…

ByByNews Desk Aug 1, 2026

নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে ব্রহ্মাকুমারীদের বিশেষ অভিযান, ১০ কোটি মানুষকে শপথে সামিল করার লক্ষ্য

আগরতলা, ১ আগস্ট: দেশজুড়ে ক্রমবর্ধমান মাদক ও নেশার প্রবণতা রোধে বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচির ঘোষণা করেছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয়…

ByByNews Desk Aug 1, 2026

Leave a Reply

Scroll to Top