News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি
Image

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি পালনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভক্তদের একাংশ।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে কয়েকজন যুবক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলে সেখানে দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই মন্দির চত্বর ছেড়ে চলে যেতে বলেন। ওই যুবকদের দাবি, পুলিশকর্মী তখন মদ্যপ অবস্থায় ছিলেন।

যুবকদের অভিযোগ, ঘটনার সময় তাঁরা মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কর্তব্যরত পুলিশকর্মীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন ওই যুবকরা।

ঘটনার পর থেকেই ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের বক্তব্য, সতীর একান্ন পীঠের অন্যতম এই পবিত্র তীর্থস্থানে দায়িত্ব পালনরত কোনো পুলিশকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন প্রশাসনের তদন্তে কী তথ্য উঠে আসে এবং অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

Leave a Reply

Scroll to Top