News Flash

  • Home
  • Uncategorized
  • Students blocked the road : শিক্ষকের দাবীতে জোলাইবাড়িতে পথ অবরোধ করল বিদ্যালয় পড়ুয়ারা
Image

Students blocked the road : শিক্ষকের দাবীতে জোলাইবাড়িতে পথ অবরোধ করল বিদ্যালয় পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ অক্টোবর৷৷ বাংলা বিভাগের শিক্ষক চেয়ে পথ অবরোধে বসলো ছাত্র ছাত্রীরা৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম জোলাইবাড়ী কে টি এইচ এস ইংলিশ মিডিয়াম সুকলের বাংলা বিষয়ের শিক্ষকে অনত্র বদলী করাহয়েছে৷ এইনিয়ে বুধবার সকাল আনুমানিক ৭ টা ৩০ মিনিট নাগাদ জোলাইবাড়ী বিলোনীয়া যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা৷ ছাত্রছাত্রীরা এই নিয়ে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়েজানান বাংলা বিষয়ের শিক্ষককে বদলিকরে বিদ্যালয়ে রাষ্ট্রবিঞ্জানের একজন শিক্ষক দেওয়াহয়েছে৷ ছাত্র ছাত্রীরা জানায় বিগতদিনেও বিদ্যালয়ে একজন রাষ্ট্র বিঞ্জানের শিক্ষক রয়েছে৷ তাই সকলে বাংলা বিষয়ের শিক্ষক চাইছে৷


ছাত্র ছাত্রীরা জানান বিদ্যালয়টি ইংলিশ মিডিয়াম হলেও ইংরেজি বিভাগের একজন শিক্ষক রয়েছে৷ তাই বিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষকের প্রয়োজন৷ অপরদিকে বিদ্যালয়ের পরিকাঠামোর দিকদিকে বিভিন্ন অসুবিধার কথা সংবাদমাধ্যমের সামনে তুলেধরে ছাত্র ছাত্রীরা৷ এই অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে এলাকার উপপ্রধান, বিদ্যালয়ের এস এম সি কমিটির সদস্য, জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত ও জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যন্যরা বিদ্যালয়ে উপস্থিত হয়৷ এলাকার উপপ্রধান রামপ্রসাদ ভৌমিক সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ঘটনার বিবরনতুলেধরেন৷


তিনি জানান রাজ্যে বিজেপি সরকার গঠনেরপর বিদ্যালয়ের উন্নয়নেবিভিন্ন পরিকল্পনা হাতেনিয়েছে৷ এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করাহয়েছে৷ বিদ্যালয়ের বিভিন্ন অসুবিধাগুলি দ্রুততার সহিত সমাধানের চেষ্টাকরাহবে বলে জানান উপপ্রধান৷ তিনি এও জানান এলাকাবাসীর ইন্দনে আজকে ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসে৷ তিনি জানান বিদ্যালয়ে অপর একজন বাংলা বিভাগের শিক্ষকের জন্য আবেদন করা হবে৷ এলাকার জনপ্রতিনিধিরা জানান এই বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষক স্বল্পতা দূরকরতে প্রচেষ্টা চালানোহবে৷ ছাত্র ছাত্রীরা জনপ্রতিনিধিদের পতিশ্রুতি পেয়ে খোবই আনন্দিত হয়েছে৷ অবশেষে পতিশ্রুতিপেয়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধমুক্ত করলো৷

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top