News Flash

  • Home
  • খেলা
  • ভারতে ৯০.৭৯-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ডোজ পেলেন ২৩-লক্ষ প্রাপক
Image

ভারতে ৯০.৭৯-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ডোজ পেলেন ২৩-লক্ষ প্রাপক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): প্রতি রবিবারের মতো এই রবিবারও ভারতে অনেকটাই কমে গেল করোনাভাইরাসের টিকাকরণ। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৩.৪৬-লক্ষ প্রাপক। এই সংখ্যা যুক্ত হওয়ার পর ৯০.৭৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৯০,৭৯,৩২,৮৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ২৩,৪৬,১৭৬ জনকে।

ভারতে ৫৭.৪২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ অক্টোবর সারা দিনে ভারতে ৯,৯১,৬৭৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৫৭,৪২,৫২,৪০০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৯,৯১,৬৭৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯৯ জন।

Releated Posts

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026

‘প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ ছিল’, জাপান ওপেনের ফাইনালে উঠে বললেন পিভি সিন্ধু

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): জাপান ওপেন ২০২৬-এর মহিলা এককের ফাইনালে উঠে নিজের একাগ্রতা, মানসিক দৃঢ়তা এবং কোচের পরামর্শকেই…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top