News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যু ও সংক্ৰমণ উভয়ই নিয়ন্ত্রণে ভারতে, আরোগ্যের হার ৯৭.৭৮ শতাংশ
Image

মৃত্যু ও সংক্ৰমণ উভয়ই নিয়ন্ত্রণে ভারতে, আরোগ্যের হার ৯৭.৭৮ শতাংশ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতে আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ, মৃত্যুও রয়েছে নিয়ন্ত্রণেই। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ০৪১ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৯,৬২১ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৯৯,৬২০ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৩,৮৫৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১১,৬৫,০০৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২৬,০৪১ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৮৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৮৬.০১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৮৬ কোটি ০১ লক্ষ ৫৯ হাজার ০১১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৮ লক্ষ ১৮ হাজার ৩৬২ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৭,১৯৪ জন (১.৩৩ শতাংশ)।

ভারতে আরোগ্যের সংখ্যা আরও বাড়ল, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৯,৬২১ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৯,৩১,৯৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৭৮ শতাংশ। কেরলের করোনা-পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরেই, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৯৫১ জন। এই সময়ে দক্ষিণী রাজ্যে মৃত্যু হয়েছে ১৬৫ জনের।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top