News Flash

  • Home
  • Uncategorized
  • Drinking water crisis in different areas : ধর্মনগরে বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, হেলদোল নেই দপ্তর কর্তাদের
Image

Drinking water crisis in different areas : ধর্মনগরে বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, হেলদোল নেই দপ্তর কর্তাদের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ উত্তর জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকতে দীর্ঘদিন যাবত পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷পানীয় জলের সংকটের ফলে এলাকার জনগন পুকুর ও কাঁচা কূয়ার জল পান করে দিনযাপন করছেন৷গ্রামের যে রিং কূয়া গুলি রয়েছে সেগুলির জলও নষ্ট হয়ে পড়েছে৷ রিং কূয়া গুলির জল নষ্ট হয়ে পড়লেও সেগুলি সারাইয়ের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷এলাকার জনগন পানীয় জলের জন্য সংলিষ্ট দপ্তরকে বেশ কয়েক বার জানিয়েছেন যাহাতে গ্রামের অকেজ রিং কূয়া গুলি সংস্কার করা হয়৷ কিন্তু সংলিষ্ট দপ্তরের এই বিষয় নিয়ে কোন হেলদোল নেই৷ফলে গ্রামের জনগনকে দুভর্োগ পোহাতে হচ্ছে৷


রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর ঘোষনা করে আগামী দুই হাজার বাইশ সালের মধ্যে প্রতিটি পাড়াতে ও ঘর ঘরে পানীয় জল সরবরাহ করা হবে৷কিন্তু সেই ঘোষনা কার্যক্ষেত্রে সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে না৷ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকা গুলিতে বর্তমানে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷কালাছাড়া ব্লকের অন্তরগর্ত আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে এই সংকট বর্তমানে তীব্র আকার ধারন করছে৷জলের উৎস গুলি শুখিয়ে যাবার ফলে সংকট তীব্র আকার ধারন করেছে৷ সাপ্লাইয়ের পাইপ গুলি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হয় নি৷পাইপ গুলি ফুটু হয়ে জল বেড় হয়ে যাচ্ছে৷তাছাড়া আলগাপুর গ্রামে যে জল সাপ্লাইয়ের মাধ্যেমে সরবরাহ করা হচ্ছে তার জলে রয়েছে প্রচুর পরিমানে আয়রোন৷ফলে এই জল ব্যাবহারের পক্ষে উপযুক্ত নয়৷


এদিকে স্থানীয় জনগন অভিযোগ করে বলেন,পানীয় জলের জন্য এলাকাবাসী ডি ডাব্লউ এস এর কর্মকতাদের বেশ কয়েকবার জানিয়েছেন কিন্ত তারপরও কোন কাজ হয়নি৷আলগাপুর ও বড়ুয়াকান্দি গ্রামে তীব্র পানীয় জলের সমস্যা দেখা দিলেও সংলিষ্ট দপ্তর এই জলের সমস্যা সমাধানের জন্য কোন পদক্ষেপ নিচ্ছেনা৷এলাকার জনগন অভিযোগ করে বলেন, তাদের গ্রামে বেশ কয়েকটি রিংকূয়া রয়েছে৷কিন্তু রিংকূয়া গুলি দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি৷ফলে রিং কূয়ার জল বর্তমানে ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে৷এলাকার জনগন আরো অভিযোগ করে বলেন, গ্রামের কিছু পাড়াতে সাপ্লাইয়ের লাইন রয়েছে৷ কিন্তু সাপ্লাই লাইনের পাইপ গুলি ফেঁটে গিয়েছে৷লাইনের পাইপ ফাঁটা হওয়ার ফলে সাপ্লাইয়ের পয়েন্ট গুলি দিয়ে জল পড়ে না৷স্থানীয় জনগন তাদের গ্রামের পানীয় জলের সমস্যা নিয়ে ডি ডাব্লউ এস কে বেশ কয়েকবার জানালেও দপ্তরের কর্তরা এই গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না৷ফলে জনমনে দেখা দিয়েছে চরম ক্ষোভ৷ দাবি উঠছে পানীয় জলের সুষ্ঠ সমাধানের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top