News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআইয়ের সমন মদন মিত্র ও পুত্র স্বরূপকে
Image

সিবিআইয়ের সমন মদন মিত্র ও পুত্র স্বরূপকে

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞার পর এবার ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ডেকে পাঠাল সিবিআই।

সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে। সেইসঙ্গে বিধায়কপুত্র স্বরূপ মিত্রকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করার জন্য হাজিরা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে আইকোর সংস্থার প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র। কী কারণে ওই সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি? সংস্থার কার কার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে? এই সব বিষয়ই জানতে চাওয়া হবে মদন মিত্রের কাছে। আপাতত তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। গত সপ্তাহেই তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। সেই মতো আজ হাজিরা দেন তিনি।

চলতি মাসের প্রথম দিকে আইকোর চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ভবানীপুরে ভোটের কারণে তিনি সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে পারবেন না। তদন্তকারীরা তাঁর অফিস বা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এমনই জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর নির্দিষ্ট দিনে ক্যামাক স্ট্রিটের শিল্পভবনে গিয়ে আইকোর মামলায় ঘণ্টা দুই ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞাকেও একইভাবে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাঁর কার্যালয়ে গিয়ে।এরপর একই চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে ডেকে পাঠানো হল। সোমবারই মদন মিত্রকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আর মঙ্গলবার ছেলে স্বরূপকে তলব করেছে সিবিআই। ভোট মিটতেই ফের তৎপরতা। নারদ মামলায় ১৭ মে মদন মিত্র ও তৎকালীন তিন মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁরা জামিন পান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top