News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ে ফিরল বার্সেলোনা, ন্যু ক্যাম্পের নতুন নায়ক ‘সুপারসাব’ ফাতি
Image

জয়ে ফিরল বার্সেলোনা, ন্যু ক্যাম্পের নতুন নায়ক ‘সুপারসাব’ ফাতি

বার্সেলোনা, ২৭ সেপ্টেম্বর (হি.স) : চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফিরেই নায়ক। কিংবদন্তির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে চাপানো ন্যু ক্যাম্পের নতুন নায়ক আনসু ফাতি। লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। গোল করেন মেম্ফিস দেপাই, ডি জং এবং আনসু ফাতি। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে উঠে এল বার্সেলোনা।

হাঁটুর চোট সারিয়ে ৩২৩ দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসির জার্সির উত্তরসূরী হয়ে। ম‍্যাচের ৮২ মিনিটে লুক ডি জংয়ের পরিবর্তে নামেন আনসু ফাতি। বছর আঠারোর ফুটবলারের ওপর পাহাড় প্রমাণ চাপ ছিল। প্রায় এক বছর পর প্রত্যাবর্তন, তারওপর মেসির জার্সি, কিন্তু মাঠে নামার দশ মিনিটের মধ্যেই গোল করে বুঝিয়ে দিলেন মেসির ছেড়ে যাওয়া দশ নম্বর জার্সির উত্তরসূরী হতে পারেন তিনিই।
ম্যাচের ৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন মাম্ফিস দেপাই। ১৪ মিনিটে ডেস্টের পাস থেকে ব্যবধান বাড়ান লুক ডি জং। কিন্তু ম্যাচের পারফেক্ট মোমেন্টটা যেন তোলা ছিল শেষ দশ মিনিটের জন্য। ৮২ মিনিটে জংয়ের পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন ফাতি। ৯১ মিনিটে বার্সেলোনার বিস্ময় বালকের গোল। সুপারসাব ফাতির গোলে স্কোরলাইন ৩-০। মেসির জার্সিতে নতুন নায়কের উত্থান দেখল ন‍্যু ক‍্যাম্প।

Releated Posts

অস্থির বিশ্ব পরিস্থিতিতে ‘স্মার্ট পাওয়ার’ বিস্তারের ডাক সেনাপ্রধানের

নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): ক্রমশ অস্থির হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতিতে সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তিকে সমন্বিত করে…

ByByNews Desk May 19, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top