News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবিবার পঞ্জাবে নতুন মন্ত্রিসভার শপথ, রাজ্যপাল সকাশে মুখ্যমন্ত্রী চান্নি
Image

রবিবার পঞ্জাবে নতুন মন্ত্রিসভার শপথ, রাজ্যপাল সকাশে মুখ্যমন্ত্রী চান্নি

চন্ডীগড়, ২৫ সেপ্টেম্বর (হি.স.): রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্জাবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। শনিবার দুপুরে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করার পর এমনটাই জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চন্ডীগড়ের রাজভবনে রবিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ শপথ নেবেন চান্নি মন্ত্রিসভার সদস্যরা। চরণজিৎ সিং চান্নি জানিয়েছেন, রবিবার বিকেলে রাজভবনে পঞ্জাব মন্ত্রিসভার সম্প্রসারণ হবে।

ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চরণজিৎ সিং চান্নি, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুখজিন্দর রানধাওয়া এবং ও পি সোনি। রবিবার শপথ নেবেন মোট ১৫ জন মন্ত্রী। শোনা যাচ্ছে, অমরিন্দর সিং মন্ত্রিসভার ৫ জন সদস্য আর মন্ত্রী থাকছেন না। মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন নতুন ৭ জন, সেই ৭ জন হলেন সম্ভবত-রাজকুমার ভেরকা, সঙ্গত সিং গিলজিয়ান, অমরিন্দর সিং রাজা ওয়াররিং, রাণা গুরজিৎ, গুরকিরত কোটলী, কুলজিৎ নাগরা ও পরগত সিং।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top