News Flash

  • Home
  • Uncategorized
  • One person was killed : পানিসাগরে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

One person was killed : পানিসাগরে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ সেপ্ঢেম্বর৷৷ পানিসাগরের ডলুবাড়ি এলাকায় রেলে কাটা পরে মৃত্যু হয় এক ব্যক্তির৷মৃত ব্যক্তির নাম সঞ্জয় শীল (৩৫)৷বাড়ি পানিসাগরের পেকুছড়ায়৷ ঘটনাস্থল থেকে পানিসাগর থানার পুলিশ ও ধর্মনগর জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷সাথে পানিসাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার রাত্রি বেলা উওর জেলার পানিসাগর মহকুমাধীন পানিসাগর মহাকুমার ডলুবাড়ি এলাকায় ধর্মনগর-আগরতলাগামী পেসেনার ট্রেনে কাটা পরে মৃত্যু হয় এক ব্যক্তির৷উক্ত পেসেঞ্জার ট্রেনটি পানিসাগরের ডলুবাড়ি এলাকা পেরিয়ে চলে যাবার বেশ কিছু ক্ষন পর সানীয় এলাকাবাসীদের নজরে আসে রেল লাইনে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ঘটনা জানা জানি হতেই দুর্ঘটনা সলে লোক জন জড়ো হতে থাকে৷এদের মধ্যে থেকে এক প্রত্যক্ষদর্শী মৃতদেহ দেখে সনাক্ত করে যে,মৃত ব্যাক্তির বাড়ি পানিসাগর এলাকায়৷

তৎক্ষণাৎ ঘটনা সলে পৌছায় পানিসাগর থানা এবং ধর্মনগরের জি,আর,পি,এফ৷এই খবর ছড়িয়ে পরতেই মৃত ব্যক্তির ছোট ভাই দুর্ঘটনা সলে পৌছায় এবং মৃতদেহটি সনাক্ত করে তার বড় ভাই বলে জানায়৷জানা যায় যে,মৃত ব্যাক্তির নাম সঞ্জয় শীল(৩৫) পিতা- সুশীল শীল৷বাড়ি পেকুছড়া গ্রামের তিন নং ওয়ার্ডে৷পেষায় সে একজন ক্ষৌর কর্মী৷তার পরিবারে তিন বছর বয়সের একটি ফুটফুটে ছেলে সন্তান সহ স্ত্রী রয়েছে৷মৃত দেহ সনাক্তের পর আইনি প্রক্রিয়া সেরে মৃত দেহ রেল লাইন থেকে সরাতে জি,আর,পি,কিছুটা দেড়ি করায় ধর্মনগর গামী মালবাহী গাড়িটি দুর্ঘটনা সলে আটকা পড়ে৷প্রায় আধ ঘন্টা ট্রেনটি দাড়িয়ে থাকার পর মৃতদেহ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷পানিসাগর পুলিশের সহায়তায় জি,আর,পি,এফ,মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে আসে৷তারপর ময়নাতদন্তের পর সঞ্জয় শীলের মৃতদেহ তার পরিবারের হাতে তোলে দেওয়া হবে৷তবে মৃত্যুর আসল রহস্য এখনো সঠিক ভাবে হয়নি বলে জানিয়েছেন পানিসাগর থানা কতৃপক্ষ৷এই নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত কার্য জারি রাখা হয়েছে বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top