News Flash

  • Home
  • Uncategorized
  • Sushmita Deb fires : রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব
Image

Sushmita Deb fires : রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন আইন জনগণ এবং মুখ্যমন্ত্রীর জন্য পৃথক হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই আইন ভঙ্গ করে চলেছেন বলে উল্লেখ করেন তিনি। ২২ সেপ্টেম্বর তৃণমূলের প্রস্তাবিত পদযাত্রা আদালতের নির্দেশে শেষপর্যন্ত বাতিল হয়ে গেছে। তাতে রীতিমত ক্ষোভে ফুসছেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। পদযাত্রা বাতিল হয়ে গেলেও এখনো অবস্থান করছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

দলীয় নেত্রী সুস্মিতা দেব বুধবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই আইন মানছে না। তিনি প্রশ্ন তুলেছেন ১৪৪ ধারা এবং করোণা বিধি কি শুধুমাত্র বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেসের জন্যই প্রযোজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এসব আইন কি প্রযোজ্য নয়? প্রসঙ্গক্রমে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পলু টাওয়ার হোটেলে অন্যান্য অনেকের সঙ্গে ডিনার করেছেন। ১৪৪ ধারা এবং করোণা বিধি অমান্য করে তিনি কিভাবে ডিনার করলেন সেই প্রশ্ন তুলেছেন সুস্মিতা দেব।


তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব আরো বলেন, রাজ্যের শাসক দল বিজেপি তৃণমূল কংগ্রেসকে সভা-সমাবেশে পদযাত্রা করতে না দিলেও দলের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দলীয় নেতৃবৃন্দ প্রকাশ্য সভা-সমাবেশ এবং ক্লোজডোর আলাপ আলোচনা চালিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।তৃণমূল কংগ্রেসের অগ্রগমন কোনভাবেই আটকানো যাবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। তৃণমূল কংগ্রেস আইন মেনে আসন্ন বিধানসভা নির্বাচনে যাচ্ছে বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেসের সময় মতোই দেখাবে দল কি করতে পারে। রাজ্যের জনগণকে বিভেদকামী রাজনীতি কোনভাবেই মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের পদযাত্রার অনুমতির আবেদন পত্র খারিজ করার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন ,আদালত বলেছে রাজ্য সরকারের পলিসি ডিসিশনে আদালত হস্তক্ষেপ করবে না।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top