News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দিরে ঢুকতে দেখে মনে হয়েছিল জঙ্গি! কাশ্মীরে সহকর্মীর গুলিতে পুলিশ কর্মীর মৃত্যু
Image

মন্দিরে ঢুকতে দেখে মনে হয়েছিল জঙ্গি! কাশ্মীরে সহকর্মীর গুলিতে পুলিশ কর্মীর মৃত্যু

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভোররাতে জোরপূর্বক মন্দিরে ঢোকার চেষ্টা করছিলেন একজন পুলিশ কর্মী। কিন্তু, নিরাপত্তায় থাকা প্রহরীর মনে হয়েছিল একজন জঙ্গি সন্ত্রাসী হামলা চালাতে চাইছে, অগত্যা গুলি করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম-অজয় ধর। কুপওয়ারা জেলার হাম্দওয়ারা থানায় তাঁর ডিউটি ছিল।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাতে হাম্দওয়ারা থানার পুলিশ কর্মী অজয় ধর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। কুপওয়ারা জেলার হাম্দওয়ারা এলাকায় ভোররাত দু’টো নাগাদ মন্দিরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। প্রহরী তাঁকে জঙ্গি ভেবে গুলি চালান, তাতেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দিরে ঘুমোতে গিয়েছিলেন অজয় ধর। পুলিশ জানিয়েছে, যখন সে মন্দিরের কাছে পৌঁছয় তখন তাঁর কানে হেডফোন ছিল। প্রহরী সন্দেহজনক গতিবিধি মনে করে তাঁকে ডাকেন, কিন্তু তিনি কোনও সাড়াশব্দ দেননি। তাই বাধ্য হয়েই গুলি চালান ওই প্রহরী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top