News Flash

  • Home
  • Uncategorized
  • রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে কুম্বলে, লক্ষ্মণ
Image

রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে কুম্বলে, লক্ষ্মণ

মুম্বই, ১৮ সেপ্টেম্বর (হি.স) : ভারতীয় দলের কোচ হিসেবে ফের দেখা যেতে পারে অনিল কুম্বলেকে। টি-২০ বিশ্বকাপ অবধি চুক্তি রয়েছে রবি শাস্ত্রীর সঙ্গে। তার পর ভারতীয় দলের দায়িত্বে থাকতে তিনি ইচ্ছুক নন বলেই জানা গিয়েছে। সে ক্ষেত্রে তাঁর বদলে ভারতীয় দলের দায়িত্ব কে নেবেন সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। সেই পদের জন্য কুম্বলে ছাড়াও উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নামও।

২০১৬-১৭ সালে এক বছরের জন্য ভারতীয় দলের কোচ ছিলেন কুম্বলে। তাঁকে কোচ হিসেবে নিয়ে এসেছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটি। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সরে যেতে হয় কুম্বলেকে। জানা গিয়েছে, বোর্ডের তরফে কুম্বলে এবং লক্ষ্মণকে কোচের পদের জন্য আবেদন করতে অনুরোধ করা হতে পারে।


বিসিসিআই এমন কাউকে কোচ করতে চাইছে যাঁর ক্রিকেটার হিসেবে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় কোচই চাইছে বোর্ড। কুম্বলে এবং লক্ষ্মণের ১০০টির উপর টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কুম্বলে যেমন ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন, লক্ষ্মণ বেশ কিছু বছর ধরে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন। অভিজ্ঞতা রয়েছে দু’জনেরই।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top