News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
Image

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০টি গবাদি পশু উদ্ধার করেছে বিএসএফ ও ধর্মনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া পশুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ধর্মনগর থানার পুলিশের সহযোগিতায় একটি আগর বাগানে অভিযান চালান। অভিযানের সময় সেখানে মজুত রাখা প্রায় ২০টি গবাদি পশু উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে নিরাপত্তা বাহিনীর অনুমান, সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পশুগুলো সেখানে জড়ো করা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উদ্ধার হওয়া গবাদি পশুগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে যৌথভাবে তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ।
সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযানে সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top