News Flash

Image

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, দক্ষিণ জেলার সাবরুম মহকুমার কলাছড়া মাইরা এলাকার বাসিন্দা বয়ার ত্রিপুরা নামে ২২ বছর বয়সী এক যুবক বিলোনিয়া মহকুমার চিত্তামারা এলাকার এক জনজাতি নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়।

অভিযোগ, বিয়ের পর থেকে ওই নাবালিকা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়। অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় এক মাস আগে সে নিজের বাড়িতে ফিরে আসে। পরিবারের দাবি, এরপরও যুবকটি নাবালিকাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আবার নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। বুধবার পুনরায় ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় বিলোনিয়া মহকুমা এলাকায় মেয়েটির পরিবারের সদস্যরা যুবকটিকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিলোনিয়া মহকুমা প্রশাসনের ডিসিএম ও চাইল্ড ম্যারেজ প্রিভেনশন নোডাল অফিসার সঞ্জয় শীল, চাইল্ড হেল্পলাইনের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে নাবালিকা ও অভিযুক্ত যুবককে বিলোনিয়া চাইল্ড হেল্পলাইন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, নাবালিকার বয়স ১৭ বছর ১০ মাস এবং সে বিলোনিয়া সরকারি গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। খবর পেয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকাও চাইল্ড হেল্পলাইন কার্যালয়ে উপস্থিত হন।
এই বিষয়ে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন নোডাল অফিসার সঞ্জয় শীল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুজনকে নিরাপদ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তাদের চাইল্ড হেল্পলাইনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নাবালিকার মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top