News Flash

  • Home
  • Uncategorized
  • Young man arrested : শপিং মলের কর্তব্যরত মহিলা কর্মীর সাথে অসভ্য আচরণ, কুমতলবে অশ্লীল কথাবার্তায় আটক যুবক
Image

Young man arrested : শপিং মলের কর্তব্যরত মহিলা কর্মীর সাথে অসভ্য আচরণ, কুমতলবে অশ্লীল কথাবার্তায় আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ সেপ্ঢেম্বর৷৷ ধর্মনগরের শপিং মল বিশাল মেঘা মার্টে এসে কর্মরত এক মহিলা কর্মীর সাথে অসভ্য আচরণ ও কু মতলবে অশ্লীল কথাবার্তা বলার দায়ে এক বখাটে যুবকের বিরুদ্ধে মামলা৷ধর্মনগর মহিলা থানায় মামলার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল আহাদ আটক৷তারপর জামিনে মুক্তি৷


ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার সদর ধর্মনগর শপিং মল বিশাল মেঘা মার্টে গতকাল বিকেল বেলা শপিং করতে যায় কদমতলা থানা এলাকার ইছাই লালছড়া এলাকার মোঃ আব্দুল আহাদ৷ কিন্তু শপিং করতে গিয়ে শপিং মলে কর্মরত এক মহিলা কর্মীর সাথে অসভ্য আচরণ ও কু মতলবে অশ্লীল কথাবার্তা শুরু করে৷ তখন কর্তব্যরত মহিলা কর্মী বিষয়টি শপিং মল কতৃপক্ষকে অবগত করে৷ তারপর অভিযুক্ত মোঃ আব্দুল আহাদের নামে ধর্মনগর মহিলা থানায় শ্লীলতাহানীর মামলা দায়ের করা হয়৷ মহিলা থানার পুলিশ ৩৭ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করে অভিযুক্ত যুবককে আটক করে৷তারপর সমস্ত আইনি প্রক্রিয়া শেষে জামিনে অভিযুক্ত মোঃ আব্দুল আহাদকে মুক্তি দেয় পুলিশ৷ পাশাপাশি মহিলা থানার পুলিশ ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত করে দেখছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top