News Flash

  • Home
  • Uncategorized
  • Basic needs of the people : মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে : শিক্ষামন্ত্রী
Image

Basic needs of the people : মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ মানুষের মূল মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, ব’, বাসস্থান৷ এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা, পানীয়জল, বিদ্যৎ, স্বাস্থ্য৷ এই ৭টি মৌলিক চাহিদা পূরণ করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে৷ আজ মোহনপুর পুর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) প’ম ডিপিআর-এর ওয়ার্ক অর্ডার প্রদান এবং কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

তিনি বলেন, ২০২২-২০২৩ সালের মধ্যে সবার জন্য পাকাবাড়ি নির্মাণ করে দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন৷ তার এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য রাজ্য সরকারও একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ হয়েছে এবং নির্মাণের কাজ চলছে৷ ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেও রাজ্যে কাজ করা হচ্ছে৷ তিনি বলেন, মোহনপুর এলাকায় উন্নয়নের ব্যাপক কর্ময’ চলছে৷


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক সুুভাষ দত্ত৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তুলাবাগান এলাকার ২০টি পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-য় নির্মীয়মান ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ আজ ৪৫০টি পরিবারকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top