News Flash

  • Home
  • Uncategorized
  • পৌরহিত্যে বাইডেন, ২৪ সেপ্টেম্বর কোয়াড সম্মেলনে অংশ নেবেন মোদী
Image

পৌরহিত্যে বাইডেন, ২৪ সেপ্টেম্বর কোয়াড সম্মেলনে অংশ নেবেন মোদী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৪ সেপ্টেম্বর আমেরিকার ওয়াশিংটনে কোয়াড নেতাদের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ সেপ্টেম্বর কোয়াড নেতাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা অংশ নেবেন। এই প্রথম কোয়াড নেতাদের বৈঠকের পৌরোহিত্য করবেন আমেরিকার প্রেডিডেন্ট জো বাইডেন। কোয়াড নেতাদের বৈঠকের একদিন আগেই নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ২০২১ সালের ১২ মার্চ মিলিত হয়েছিলেন ভার্চুয়ালি মিলিত হয়েছিলেন কোয়াড নেতারা। ২৪ সেপ্টেম্বরের বৈঠকে অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারেন তাঁরা। এছাড়াও কোভিড, জলবায়ু পরিবর্তন-সহ নানা বিষয়ে তাঁরা আলোচনা করতে পারেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top