News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যু বাড়লেও সংক্ৰমণ নিয়ন্ত্রণে, ভারতে আরোগ্যের হার ৯৭.৫৮ শতাংশ
Image

মৃত্যু বাড়লেও সংক্ৰমণ নিয়ন্ত্রণে, ভারতে আরোগ্যের হার ৯৭.৫৮ শতাংশ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতে ফের কমেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তবে আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে মৃত্যু। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। সোমবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৭,১২৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৬২,২০৭ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ১২,০৬২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৪,৩০,৮৯১।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩৭,১২৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১২,০৬২ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.০৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৭৫.২২-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৭৫,২২,৩৮,৩২৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৭৮,৬৬,৯৫০ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৩৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৩,২১৩ জন (১.৩৪ শতাংশ)।


ভারতে সুস্থতার সংখ্যা আরও বাড়ল, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৭,১২৭ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৪,৮৪,১৫৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৫৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭৫ কোটি ২২ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। কেরল এখনও উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,০৫৮ জন ও মৃত্যু হয়েছে ৯৯ জনের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top